আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির মা ইউলালিয়া মারজেত্তি মারা গেছেন।

মঙ্গলবার রাতে দেশটির পুজাতো শহরে নিজ বাসভবনে ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ইউলালিয়া।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আর্জেন্টিনার ক্রীড়ামাধ্যম টিওয়াইসি স্পোর্টস।