প্রবাস বিভাগের সর্বশেষ সংবাদ — 68টি খবর
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শরীয়তপুরের প্রবাসী ব্যবসায়ী মারুফ বেপারিকে (৪৩) গুলি করে হত্যা করা হয়েছে। তিন মাসের মধ্যে দুই মাস দোকান বন্ধ থাকায় তিনি এক মাসের চাঁদা দিতে চেয়েছিলেন, আর এ নিয়েই বাগ্বিতণ্ডার পর ফিরে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। ১৪ বছরের প্রবাসজীবনের এমন নির্মম পরিণতিতে শোকে ভাসছে পরিবার, মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা।