ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকা সংলগ্ন স্থানে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৫ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬ খ্রি.) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ফেনীর উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শামীমা আক্তার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ হাতেনাতে ৫ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিদের বিবরণ:
১. মো. মানিক (২৪), পিতা: মৃত নূরে আলম
ঠিকানা: গ্রাম- মন্তারি (২নং ওয়ার্ড, বগদানা ইউপি), থানা- সোনাগাজী, জেলা- ফেনী। সাজা: ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। ২. মো. হাছান (৩৫), পিতা: মো. ইসমাইল ঠিকানা: গ্রাম- সেনবাগ (৪নং ওয়ার্ড, কাদরা ইউপি), থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী। সাজা: ৭ (সাত) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। ৩. মোহাম্মৎ হোসেন শিফাত (২০), পিতা: আহছান উদ্দিন
ঠিকানা: গ্রাম- বসুরহাট পৌরসভা (৪নং ওয়ার্ড), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী। সাজা: ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। ৪. মো. প্রদিপ চাষা (২৬), পিতা: গনোচাম চাষা ঠিকানা: গ্রাম- রামপুর চা বাগান (৭নং ওয়ার্ড), থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ। সাজা: ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড। ৫. মো. মিলন (১৯) পিতা: মৃত নূরে আলম, ঠিকানা: গ্রাম- স্টার লাইন কোম্পানি ফুডমিল (পাঁচগাছিয়া ইউপি), থানা- ফেনী সদর, জেলা- ফেনী।মসাজা: ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী জেলায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



















