২০২৬ সালের মেনস ইয়াং ট্যালেন্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ফরোয়ার্ড মাঠে ধারাবাহিক প্রতিভা ও অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদারও তিনি।
ব্যালন ডি’অর অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন ইয়ামাল। একই অনুষ্ঠানে হাজির হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্ত্রীকে সঙ্গে নিয়ে এসেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনজনই এবারের সেরার দৌড়ে এগিয়ে রয়েছেন।
এছাড়া স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে এসেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি। ফুটবলের সর্বোচ্চ পুরস্কারের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাইকেল ওলিসেও। সাবেক তারকাদের মধ্যে দেখা গেছে রোনালদো নাজারিও ও লুইস ফিগোকে। এবারের মনোনীত ফুটবলারদের মধ্যে সবচেয়ে কম বয়সী ইয়ামাল, আর সবচেয়ে বেশি বয়সী মেসি।



















