ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে স্টেডিয়ামের সবগুলো গ্যালারির জন্য এই সুবিধা প্রযোজ্য নয়।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ওই ম্যাচে স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন সমর্থকরা। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এরিয়ার জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। এদিকে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার আগে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ওয়েস্ট ইন্ডিজ দল।
আনভির বসুন্ধরা স্টেডিয়ামে সেই ম্যাচের শেষ দিনের খেলায় এখন ব্যাট করছে ক্যারিবীয়রা।




















