গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপি শাখা কমিটির সভাপতি এম এম আনোয়ার হোসেন (মন্টু)-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

​গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়।

​উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ রিয়াজ সেলিম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে এম এম আনোয়ার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। তার এই রূপ কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী।

​এমতাবস্থায়, তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক বা বহিষ্কারের মতো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীগণের নিকট লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।