হামের টিকা সংগ্রহে ব্যর্থতা এবং চরম অবহেলার কারণে ছয় শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ আনা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ মোট চারজনের বিরুদ্ধে।
রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এই মামলার আবেদন দাখিল করেন সিরাজুল ইসলাম।
হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৯ মাস বয়সী শিশু সাউদা নুসকানের বাবা তিনি।
বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন এবং বর্তমানে মামলার আদেশ অপেক্ষমান রয়েছে। মামলার আবেদনপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে, যথাযথ সময়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও বিতরণে ব্যর্থতার ফলে সাউদা নুসকানসহ আরও শত শত শিশুর অকাল মৃত্যু ঘটেছে।
এই ‘অবহেলাজনিত মৃত্যুর’ দায়ভারার দাবিতেই প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।











