রাজধানীর রমনায় পুলিশের জোনাল কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে পুরোনো রমনা থানা এলাকায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশে পরপর এসব বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারা ও কীভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

















