মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ
সাভার ও আশুলিয়া পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
রবিবার রাতে সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, আশুলিয়া থানার আউপাড়া এলাকার মৃত সমীর উদ্দিনের মেয়ে ও আবুল কালামের স্ত্রী নিপা আক্তার ঢুলি (৫০), একই এলাকার মৃত লাল চাঁন শেখের ছেলে মোঃ রফিক (৪৮), সাভার মডেল থানার বলিয়াপুর এলাকার মৃত কাল্লু ওরফে কালু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীর (৩২) ও খুলনা কেএমপির সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার মৃত বাদল মৃধার ছেলে মোঃ ইমরান হোসেন (২২)। তারা সবাই আশুলিয়া ও সাভার এলাকায় বসবাস করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোছাঃ নিপা আক্তার ভুলি ও রফিক নামের দুই জনকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করে। যাহার আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা।
অপর আরেক অভিযান চালিয়ে সাভার মডেল থানাধীন উপজেলা মডেল মসজিদ এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম প্রকাশ জাহাঙ্গীর নামের একজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
অন্য আরো একটি অভিযান চালিয়ে আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য ৬ হাজার টাকা।
আটক আসামি মোসাঃ নিপা আক্তার ঢুলির বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।















