‎একরামুল হক

‎খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

‎শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ৩টায় পানছড়ি উপজেলা মাঠে একতা এন্টারপ্রাইজের আয়োজনে এবং মো. দিদারুল আলমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

‎এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান আয়োজক জুলফিকার

‎আলী, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার, এবং পানছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ইদ্রিস আলী।

‎উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লোগাং শান্তিনগর একাদশ ও উল্টাছড়ি পাইয়ং কার্বারী পাড়া একাদশ। ম্যাচটি দেখতে উপজেলা মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‎আয়োজক কমিটি জানায়, এবারের ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে মোট ৩৮টি দল অংশগ্রহণ করছে। ধারাবাহিকভাবে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।