মোঃ মাফিজুল ইসলাম
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭টায় কড়িয়া বাজার বণিক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তামবিরুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন বণিক সমিতি পাঁচবিবির সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাস্পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মামুনুর রশিদ মিল্টন, ইউপি সদস্য মোঃ নুরুল হুদা, মোঃ রুহুল আমিন এবং সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ তহমিনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি জনাব নাসির উদ্দীন মন্ডল।
সভায় বাজারের আইন-শৃঙ্খলা, ব্যবসায়ীদের সমস্যা ও বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।















