জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার অধিবেশন সমাপ্তির পর প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করেন তিনি।
এ সময় বিরোধীদলের অন্যান্য সদস্যবৃন্দও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
বাজেট বক্তব্যের প্রথম পর্যায়ে অংশ নেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরবর্তীতে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বিস্তারিত বক্তব্য প্রদান করেন।











