রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এ ঘটনা ঘটে।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি স্টেশনের নিচে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনো ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নেওয়া হচ্ছে।