শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল:
বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য ও প্রতারনা মামলায় ২ জনসহ ৬ জনকে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাওন হোসেন (৩২) মৃত কেরামত মোড়লের ছেলে গোলাম হোসেন (৫৬) শওকত আলীর ছেলে নাজমুল ইসলাম (৪৫) নায়েব আলীর ছেলে শাওন গাজী (২৪) মৃত আব্দুস সমেদ হাওলাদারের ছেলে শামীম (৩৭) হযরত আলীর ছেলে আব্দুল্লাহ (২৫) উভয় থানা বেনাপোল পোর্ট যশোর।
সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ ১ নভেম্বর রাত ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন নিজ নিজ বাড়ী হইতে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদের আটক করা হয়।
এছাড়াও প্রতারনা পুরাতন মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী শামীম হোসেন ও আব্দুল্লাহকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর জানান,আটককৃত সকল আসামীদেরকে ইং ২ নভেম্বর ২০২৬ পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।















