নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতীয় যুব দিবস পালিত হয়েছে। "দক্ষ যুব গডব দেশ সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক জাতীয় যুব দিবস।

১ নভেম্বর ( রবিবার) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও ধামইরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি রালি বের করে। রালি শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ ২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক।তিনি বলেন যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ শক্তি। প্রযুক্তি নির্ভর তাদের সঠিক প্রশিক্ষণ ও দিক নিদের্শনা দেওয়া অতি জরুরি। প্রত্যকটি যুবক- যুবতী বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে সাবলম্বী হোক ও কর্মসংস্থান তৈরি করুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ পারভেজ,কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, জামাতে ইসলাম নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুবক- যুবতী এই রালিতে অংশ গ্রহণ করে। আলোচনা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক- য়ুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় ।

মোঃ নুরুল ইসলাম