শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল: বেনাপোলঃযশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার ( ০২ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বিজিবি এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২৭টি শাড়ী,৩টি থ্রী-পিস, ২টি টু-পিস, ৭২টি কম্বল, ৩৫টি চাদর, ৩ কেজি জিরা, ১৬ প্যাকেট ফুসকা, ৩.৫ কেজি কিসমিস, ৬ প্যাকেট সনপাপড়ী, ২৪টি চকলেট,৩ প্যাকেট আমসত্ত্ব ও ১৫৩৯টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ২১,৯০,৪০০/-(একুশ লক্ষ নব্বই হাজার চারশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।