নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ।
এসময় পৌর পার্কে আয়োজিত এক নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, শনিবার রাতে শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা দায়ের করা রয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।















