ব্যাংক ও খোলা বাজার— দুই ক্ষেত্রেই আবারও বাড়ছে মার্কিন ডলারের দাম। এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর কাছে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোতে ডলারের গড় দাম প্রায় ১ টাকা বেড়েছে। একই সময়ে খোলা বাজারে দাম বেড়েছে ২ টাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে ব্যাংকগুলোকে এই ডলার দেওয়া হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাজারে চাহিদা বাড়ায় দামের ওপর চাপ তৈরি হয়েছে বলে জানা গেছে।