সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে ভাতুড়িয়া-সিনামাছি সড়কের উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ভাতুড়িয়া গ্রামে এ সড়কের কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিটঘর ইউনিয়নের ভাতুড়িয়া ও সিনামাছি গ্রামের মানুষের যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কের উন্নয়নকাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।
দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।















