মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মহানগরীতে অবৈধ অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও নগরীর যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এ অভিযানে সহযোগিতা করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানের মাধ্যমে নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।















