ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
তবে এসবের পরোয়া না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজেদের পারিবারিক সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন এই দম্পতি। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ জুন) রাত ৭টা ৫৬ মিনিটে দুটি ছবি প্রকাশ করেছেন তামিমা। ছবিগুলোতে দেখা যায়, নাসিরের কাঁধে বসে আছেন তামিমা, আর নাসির মোবাইল হাতে নিচে বসে আছেন।
ছবির ক্যাপশনে তামিমা লিখেছেন, “কিছু কিছু বউরা তার স্বামীর কাছে বোঝা হয় না, বরং আল্লাদিও হয়। বাচ্চাসুলভ আচরণ করা, নেকামো করা, আবদার করা, বাচ্চাদের মতো বায়না ধরা, ছোটো ছোটো বিষয়ে রাগ করে গাল ফুলিয়ে বসে থাকা, এটাই বোঝায় যে, বাবার রাজকুমারিটা একটা রাজার নিকট রানীর মতো আছে।” এর আগে রোববার (২৯ জুন) রাতেও একটি পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্টে আর্জেন্টিনার জার্সি পরিহিত বেশ কয়েকটি ছবি যুক্ত করে তামিমা লিখেছেন, “শত কোটি ফুটবলপ্রেমীর কাছে আর্জেন্টিনা নিছক কোনো দল বা দেশ নয়, এটি সত্যিই এক গভীর আবেগের নাম। হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা।”











