জাহাঙ্গীর আলম
ব্রাহ্মণবাড়িয়া
২৮/১০/২০২৬ খ্রি. রাত ২৩.৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন ০৬নং গোপীনাথপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধার করে।
অপর এক অভিযানে কসবা থানা পুলিশ ২৯/১০/২০২৬ খ্রি. রাত ০২.৫০ ঘটিকার সময় কসবা থানাধীন ০৯নং কায়েমপুর ইউনিয়নের ০২নং ওয়ার্ডের উত্তর চকবস্তা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ সোহেল
পিতা-লাল মিয়া
সাং- লক্ষীপুর
থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
২। মোঃ আক্তার হোসেন
পিতা- মৃত আব্দুল মান্নান
সাং- জাজিসার
থানা- কসবা
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্তে কসবা থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।















