গোপালগঞ্জে বিশ্বকাপ উন্মাদনায় এবার যোগ দিয়েছেন জার্মানির সমর্থকরা। শনিবার (২০ জুন) বিকেলে জেলা শহরে শোভাযাত্রা করেন তারা।

গায়ে জার্মানির জার্সি পরে ঢাকঢোল বাজিয়ে, রাস্তায় ফুটবল খেলতে খেলতে সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহরের পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়।

এবার জার্মানি বিশ্বকাপ নিবে বলে আশা ব্যক্ত করেন জার্মান দলের সমর্থকরা।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ জার্মান সমর্থক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। গোপালগঞ্জে বিশ্বকাপ উন্মাদনায় এবার যোগ দিয়েছেন জার্মানির সমর্থকরা। শনিবার (২০ জুন) বিকেলে জেলা শহরে শোভাযাত্রা করেন তারা।

গায়ে জার্মানির জার্সি পরে ঢাকঢোল বাজিয়ে, রাস্তায় ফুটবল খেলতে খেলতে সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহরের পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। 

এবার জার্মানি বিশ্বকাপ নিবে বলে আশা ব্যক্ত করেন জার্মান দলের সমর্থকরা।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ জার্মান সমর্থক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।