অনলাইন স্ক্যামিং বা ইন্টারনেট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরীর একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকসহ ৭০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের একটি ভবনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে চীন, পাকিস্তান ও লাওসের নাগরিক রয়েছেন। এছাড়া অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ওসি আবদুর রহিম জানান, জব্দকৃত ইলেকট্রনিক ডিভাইসগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক পরীক্ষা ও বিস্তারিত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।