জাহাঙ্গীর আলম

ব্রাহ্মণবাড়িয়া শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন চৌধুরী ওরফে দেলু (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

​৩১শে অক্টোবর আনুমানিক দুপুর ১:৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বেলাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর মৌড়াইল এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন চৌধুরীর নিজ বাড়ি থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারv বাড়ি উত্তর মৌড়াইল এলাকায়। তার পিতার নাম মৃত লাল মিয়া এবং মাতার নাম আমেনা বেগম।

​পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় জড়িত আরও দুই পলাতক আসামি রয়েছে। তারা হলেন:

১. বাছির মিয়া (৪০), পিতা- আব্দুল আলী প্রকাশে নসু মিয়া, মাতা- আছিয়া খাতুন, সাং- উত্তর মৌড়াইল।

২. জুয়েল মিয়া (৩৫), পিতা- দেলু চৌধুরী, মাতা- মৃত শিরিনা বেগম, হোল্ডিং নম্বর- ২৭৪/১, সাং- উত্তর মৌড়াইল, ব্রাহ্মণবাড়িয়া শহর।

​পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।