ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর! পশ্চিম পাঠান নগর জুনিয়র একাদশের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন–২ (২০২৬ ইং)।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে। আগামী ২০ অক্টোবর ২০২৬ ইং তারিখে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যবোধ জাগ্রত করাই হোক এমন আয়োজনের মূল লক্ষ্য।
ফুটবলপ্রেমী দর্শক ও ক্রীড়ানুরাগীদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হচ্ছে।
আয়োজনে: পশ্চিম পাঠান নগর জুনিয়র একাদশ
টুর্নামেন্ট: মিনিবার ফুটবল টুর্নামেন্ট, সিজন–২
স্থান: পাঠান নগর নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠ
উদ্বোধনী ম্যাচ: ২০ অক্টোবর ২০২৬ ইং





















