হাকিকুল ইসলাম খোকন
প্রবাসী কার্ড ও রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবি নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা আজ ২১ জুলাই ২০২৬,মঙ্গলবার,বাংলাদেশ সময় রাত ১১টায় এবং নিউইয়র্ক সময় অপরাহ্ন ১টায় এবং যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ-এর উদ্যোগে প্রবাসী কার্ড বাস্তবায়ন এবং রেমিট্যান্স যোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের ছয় দফা দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রজ্ঞন।বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ফারুক আহমেদ চৌধুরী ও মোসাদ্দেক মিয়া মানিকসহ আরোও অনেক গুণী জন ।খবর আইবিএননিউজ ।এতে সভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যুদ্ধা সংসদের আহবায়ক ও প্রতিষ্ঠাতা এডভোকেট এএনএম ঈসা ও পরিচালনা ও সঞ্চালনা করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিব এমএ রউফ।
সভায় প্রবাসীদের জন্য একটি কার্যকর ও মর্যাদাপূর্ণ প্রবাসী কার্ড চালু, দীর্ঘদিন বিদেশে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা, সরকারি সেবায় অগ্রাধিকার এবং সংগঠনের ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাঁদের জন্য এখনো একটি সমন্বিত পরিচয়, সুযোগ-সুবিধা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থা গড়ে ওঠেনি। প্রবাসী কার্ড চালু হলে বিমানবন্দর, পাসপোর্ট, চিকিৎসা, ব্যাংকিং, বিনিয়োগ, পুনর্বাসন এবং সরকারি বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে প্রবাসীরা বিশেষ সুবিধা পেতে পারেন।
একই সঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে জাতীয় নীতিনির্ধারণে প্রবাসীদের প্রতিনিধিত্ব, দীর্ঘদিন বিদেশে কর্মরতদের জন্য ন্যূনতম পেনশন ও পুনর্বাসন সুবিধা, বিদেশযাত্রার ব্যয় ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, কর্মমুখী প্রশিক্ষণ, প্রবাসীদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং তাঁদের কল্যাণে একটি শক্তিশালী তহবিল গঠন।
সভায় সংগঠনের সদস্য, প্রবাসী প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহবায়ক এডভোকেট এএনএম ঈসা ও সদস্য সচিব এমএ রউফ এবং রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন্স শাহিদা পারভীন রত্না ও প্রধান উপদেষ্টা নাসরিন আক্তার তরফদার রউফ ।










