জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন 'জাতীয় ছাত্রশক্তি'র প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এই কাউন্সিলের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসির এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতৃত্বে এসেছেন হাসিব আল ইসলাম (সভাপতি), ফেরদৌস আইয়াম (সাধারণ সম্পাদক) এবং মো. জহির রায়হান (সাংগঠনিক সম্পাদক)।





















