মো: সাখাওয়াত হোসেন মামুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং অচিন্তপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বিকাল ৩ টায় শনিবার (২৪ অক্টোবর ২৬) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্হিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার একমাত্র যুগ্ম-আহ্বায়ক,

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও চেয়ারম্যান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: হাবিবুল ইসলাম খান শহীদ, আহ্বায়ক (ভারপ্রাপ্ত), গৌরীপুর উপজেলা বিএনপি। সঞ্চালনা করেন আলহাজ্ব মো: আব্দুর রহমান বাবুল, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), গৌরীপুর উপজেলা বিএনপি।

উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ও গৌরীপুর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

গৌরীপুর উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল জানান,শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন সফল সম্পন্ন হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বি এন পির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুসংহত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। পাশা পাশি যারা বিগত সময়ে দলের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেসব ত্যাগী নির্যাতিত কর্মীদেরই ইউনিয়ন কমিটিতে মূল্যায়ন করা হবে।