২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সরকারি ব্যবস্থাপনায় দুটি ভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, যেখানে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই প্যাকেজগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্ধারিত খরচ অনুযায়ী, ‘হজ প্যাকেজ-১’-এর মোট ব্যয় ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী ‘হজ প্যাকেজ-২’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধনের কাজ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ বুধবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ঘোষণা করবে বলে জানা গেছে।