১/১১-এর সময় তারেক রহমানকে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছিল বলে দাবি করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শনিবার (৮ আগস্ট) ডিজিএফআইয়ের ওই গোপন বন্দিশালা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। আমিনুল ইসলাম বলেন, তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখার বিষয়ে আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। তিনি আরও উল্লেখ করেন, মানুষকে ধরে এনে অমানবিকভাবে জেআইসি সেলে বন্দি করে রাখা হয়েছিল এবং সেখানে অনেক তথ্য-প্রমাণ নষ্ট করা হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, অপরাধ করলে অবশ্যই বিচার হবে, তবে কাউকে বিচারবহির্ভূতভাবে আটক রাখা যাবে না। বর্তমানে অনেকের বিচার চলছে এবং ভবিষ্যতে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।











