এসএসসি পরীক্ষার ফলাফল দেখার এসএমএস পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রচলিত ১৬২২২ নম্বরের পাশাপাশি ১৬১৪০ নম্বরেও মেসেজ পাঠিয়ে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন। শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে 'SSC' লিখে একটি স্পেস দিতে হবে, এরপর বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে মেসেজটি ১৬২২২ অথবা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১১৩৪৫৬ হলে তাকে লিখতে হবে: SSC DHA 113456 2026 এবং তা ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

এসএমএস ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। এছাড়া পরীক্ষার্থীরা দুটি অভিন্ন ওয়েবসাইট—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd থেকেও তাদের ফলাফল জানতে পারবেন।