এসডি সোহেল রানা
২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শ্রীবরদী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি প্রতিষ্ঠানের গুদামে মজুদকৃত পণ্যের পরিমাণ সরেজমিনে যাচাই করা হয়। এ সময় রেজিস্টারে উল্লেখিত মজুদের তথ্যের সঙ্গে গুদামে প্রকৃত মজুদের গড়মিল পরিলক্ষিত হয়।
উক্ত অনিয়মের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















