শ্রীলঙ্কার একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষের পর কয়েক কোটি টাকার বডি স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা ধ্বংস করে পালানোর চেষ্টা করেছে একদল বন্দি।

দেশটির প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে এবং পালানোর চেষ্টা করা বন্দিদের পুনরায় আটক করা হয়েছে।

গত রোববার (৫ জুলাই) উপকূলীয় শহর নেগোম্বরের কারাগারে দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত বন্দিদের সাথে সাময়িক বন্দিদের সংঘর্ষ শুরু হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষ থামাতে গিয়ে কারারক্ষীদের ওপরও চড়াও হয় বন্দিরা। টানা দুই দিনের এই রক্তক্ষয়ী সহিংসতায় অন্তত ২৭ জন নিহত এবং ৩৮ জন গুরুতর আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশাসনের দাবি, গত কয়েক বছরের মধ্যে এটি দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

(তথ্যসূত্র: বিবিসি)