মাফিকুল ইসলাম

দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কাটাবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কালচারাল ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালচারাল ক্লাবের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম জাকিউর রহমান চঞ্চলের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে সাংবাদিক বীরেন্দ্রনাথ শর্মার কন্যা সুদীপ্তা শর্মা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও শিল্পপতি খুরশিদ আলম মতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা মানিক মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।