মোঃ সোহরাব আলী তেতুলিয়া

পঞ্চগড়ের দেবিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে '"পানি ব্যবস্থাপনা সংগঠন, নেতৃত্ব বিকাশ" বিষয়ক শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার তেলিপাড়া ৩ নং ব্লক সেচ প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাপাউবো ঢাকার অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্লাইমেট স্মার্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক পিযুষ কৃষ্ণ কুন্ডু। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড রংপুরের মূখ্য সম্প্রসারণ কর্মকর্তা অমলেশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের উপপ্রধান সম্প্রসারণ অফিসার জনাব মো: রফিউল বারি ও ডেভ. কন. কনসালটেন্ট মোঃ মতিউর রহমান। কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন ক্লাইমেট স্মার্ট প্রজেক্টের উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা জনাব মো: হাফিজুর রহমান । উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে তেলিপাড়া ৩ নং সেচ পাম্প প্রকল্পের ২৫ জন সুবিধাভোগী কৃষক, পানি ব্যবস্থাপনা দলের সদস্য অংশগ্রহণ করেছেন।

কর্মসূচিতে উপস্থিত কৃষকগণ সেচ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এবং এই প্রকল্পের আধুনিকায়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করা হচ্ছে।