নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:

মেধার উপযুক্ত মূল্যায়ন ও সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে পিরোজপুরের কদমতলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’। স্থানীয় শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক জনাব আল-মাসুম খানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এলাকার ১৫ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সামাজিক সংগঠন ‘আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন’-এর মূল উদ্যোগে এবং ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’ ও ‘গ্রাজুয়েট ফোরাম’-এর সার্বিক সহযোগিতায় পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নের পোরগোলা এলাকার মাতুব্বরহাটে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল প্রেরণা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল-মাসুম খান। তিনি একাধারে আয়োজক সংস্থা ‘আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সহযোগী সংগঠন ‘কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন’-এর সম্মানিত চেয়ারম্যান।

একজন শ্রদ্ধেয় শিক্ষকের সন্তান এবং শিক্ষিত, সুসংস্কৃত পরিবারের সন্তান হওয়ায় পারিবারিক আদর্শ ও নৈতিক মূল্যবোধ থেকেই তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা অনুরাগী ও সামাজিক কাজে নেতৃত্ব দিয়ে আসছেন। এলাকার যুবসমাজকে ভালো কাজে সংগঠিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে তার সততা ও উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান শাহীন।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দেশ ও জাতির সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। আল-মাসুম খানের পারিবারিক ঐতিহ্য ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, একজন আদর্শ শিক্ষক পরিবারের সন্তান হিসেবে আল-মাসুম খান যেভাবে এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়।

অনুষ্ঠানের সভাপতি জনাব আল-মাসুম খান বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুন্দর ও আলোকিত সমাজ গঠনে আমাদের মেধাবীদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। 'আহম্মদ মনোয়ারা ফাউন্ডেশন' ও 'কদমতলা ইয়ুথ ফাউন্ডেশন' পৃথক দুটি ক্ষেত্র থেকে সবসময়ই সমাজের কল্যাণ ও শিক্ষার প্রসারে একযোগে কাজ করে আসছে। যেকোনো ভালো কাজের সাথে আমাদের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন