মোঃ ইমরান আকন্দ

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার  বাট্টজোড় নতুন বাজার  এলাকায় ২ টি অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষীবিদ আমিনুল ইসলাম, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান মোঃ লিটন আকন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২টি অটোরিকশায় করে  ২৫ বস্তা ইউরিয়া সার বাাট্টাজোড় নতুন বাজার এলাকায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন অটো ২ টি থামান। এ সময় তিনি অটোরিকশায় থাকা ২৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে তা নিশ্চিত হয়ে জব্দ করেন। পরে জব্দ করা ২৫ বস্তা ইউয়িয়া সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বস্তা সার জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে।তিনি আরো বলেন সার পাচার কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।