মোঃ ইমরান আকন্দ

জামালপুরের বকশীগঞ্জে খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রী মাদরাসা ২০২৬ ২০২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের 'সবক প্রদান' ও নবীন বরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার  (২৪সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি"র সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।

অত্র মাদরাসার সহকারি অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কোহিনুর মাদরাসার সুপার মাওঃ শাফিউল ইসলাম, আঃ মতিন, আজাহার আলী সাজুসহ আরো অনেকেই। 

অনুষ্ঠানে মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ,বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী দোয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।