টিকিট কালোবাজারি এবং টিকিটবিহীন ভ্রমণ রোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে দেশব্যাপী মোট ১ হাজার ৫১১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে ভাড়া ও জরিমানা মিলিয়ে মোট ৩ কোটি ২০ লাখ ৮০ হাজার ৫৫১ টাকা আদায় করা হয়েছে। বিস্তারিত তথ্যে জানা যায়, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে ভাড়া হিসেবে আদায় করা হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ৭৮৭ টাকা এবং জরিমানা বাবদ আদায় হয়েছে ৮১ লাখ ৪৯ হাজার ৭৬৪ টাকা।
রেলপথে অনিয়ম ও কালোবাজারি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।








