জি এম রাজু আহমেদ
সাতক্ষীরার শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকার অগ্রণী ব্যাংকের পশ্চিম পাশে অবস্থিত ‘হাজী বিরিয়ানী হাউজ’ অল্প সময়ের মধ্যেই সুস্বাদু ও মানসম্মত খাবারের জন্য রসনাবিলাসীদের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। প্রতিদিন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত ভ্রমণকারী ও অতিথিরাও এখানে ভিড় করেন মুখরোচক খাবারের স্বাদ নিতে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাজিব জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই উন্নতমানের উপকরণ ব্যবহার, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত এবং আন্তরিক সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে তারা কাজ করে আসছেন। সেই প্রচেষ্টার ফলেই অল্প সময়ে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
হাজী বিরিয়ানী হাউজের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে শাহী মোরগ পোলাও, ডিম পোলাও, খাসির কাচ্চি, খাসির তেহারী, ভূনা খিচুড়ি, খাসির রেজালা এবং সুস্বাদু বোরহানি। প্রতিটি খাবারই যত্নসহকারে প্রস্তুত করা হয়, যা গ্রাহকদের বারবার এখানে ফিরিয়ে আনে।
গ্রাহকদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে খাবারের মূল্যও রাখা হয়েছে সাশ্রয়ী। খাসির কাচ্চি হাফ ১৬০ টাকা ও ফুল ৩১০ টাকা, চিকেন বিরিয়ানী হাফ ১৪০ টাকা ও ফুল ২৭০ টাকা, খাসির রেজালা হাফ ১৬০ টাকা ও ফুল ৩০০ টাকা, খাসির তেহারী হাফ ১৪০ টাকা ও ফুল ২৭০ টাকা এবং ডিম পোলাও হাফ ৭০ টাকায় পরিবেশন করা হচ্ছে।
স্থানীয় গ্রাহকদের ভাষ্য, খাবারের স্বাদ, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত মানের উপকরণ এবং আন্তরিক ব্যবহারের কারণে হাজী বিরিয়ানী হাউজ ইতোমধ্যেই শ্যামনগরের অন্যতম জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনেকেই পরিবার-পরিজন ও অতিথিদের নিয়ে এখানে খাবার উপভোগ করতে আসেন।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে প্রাণচঞ্চল থাকে প্রতিষ্ঠানটি। সুস্বাদু খাবারের পাশাপাশি উন্নত সেবা বজায় রেখে ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বত্বাধিকারী মো. রাজিব। স্থানীয়দের প্রত্যাশা, মানসম্মত খাবার ও সেবার ধারাবাহিকতা বজায় রেখে হাজী বিরিয়ানী হাউজ আগামী দিনেও শ্যামনগরের খাদ্যপ্রেমীদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে সুনাম ধরে রাখবে।







