মো: আল-মাহফুজ শাওন

খুলনা নগরীর নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গাড়ির ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ি দুটির আরোহীরা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সাকলাইন মোস্তাকের গাড়িকে পেছন থেকে একটি সরকারি গাড়ি ধাক্কা দেয়। এতে চিকিৎসকের গাড়িসহ উভয় গাড়ির ক্ষতি হয়। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনাস্থলে পথচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ি দুটি নিউমার্কেটের প্রধান ফটকের সামনে সরিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশকে তদন্ত করতে দেখা যায়।

এদিকে, সরকারি গাড়ির চালক ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ বিষয়ে কোনো পক্ষ থেকে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

দুর্ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।