ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিলছোনাউটা তোতামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির (এডহক) সম্মানিত সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ও কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মো.শাহীন হোসেন। তাকে গত ২২ সেপ্টেম্বর -২০২৬ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত পত্রে জনাব মো. শাহীন হোসেন কে এ মনোনয়ন পদায়ন করেন।

তিনি উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের বড় ছেলে।

জনাব মো. শাহীন হোসেন সভাপতি মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।