চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিআইডির দাবি, পুলিশ হেফাজতে নিয়ে ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের রহস্যজনক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। একই সঙ্গে এই মামলায় জড়িত অন্যান্য সহযোগীদের অবস্থান শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারের বিষয়েও প্রয়োজনীয় তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।