২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স আহরণে এক নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। এক বছরে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, সদ্য বিদায়ী জুন মাসজুড়ে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রবাসীরা মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।

এর বিপরীতে আগের অর্থবছরে (জুলাই ২০২৪-৩০ জুন, ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।