রাজধানীর কদমতলী থানার জুরাইন রেলগেট এলাকা থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। এই অভিযানে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ যাত্রাবাড়ী সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তাপস কর্মকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুরাইনের হাবিবুল্লাহ মার্কেটের একটি দোকান থেকে লাল-কালো টেপ পেঁচানো অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাঈমকে আটক করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই দোকান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।