এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য আজ রবিবার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। এদিকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হবে ১ হাজার ৮৩৭ টাকা। বাড়তি এই দামে ভোক্তা পর্যায়ে চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





















