সরকারি অফিসের সময় প্রাইভেট চেম্বারে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বরখাস্ত হওয়া চিকিৎসক ডা. মঈনুল হাসান চিশতী নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী।

সেখানে ডা. মঈনুল হাসান চিশতীকে রোগী দেখারত অবস্থায় হাতেনাতে পান মন্ত্রী।

সরকারি দায়িত্ব অবহেলা করে এই অবৈধ কাজের কথা জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে ওই চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ প্রদান করেন।