মো: সাখাওয়াত হোসেন মামুন
শ্যামগঞ্জ সমিতি" - ঢাকা এর উদ্যোগে এস এস সি পরীক্ষা -২০২৬ সালে GPA-5.00 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বিকাল ৩ ঘটিকার সময় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা সম্মাননা প্রোগামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,এবং শ্যামগঞ্জ সমিতি - ঢাকা এর প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির সম্মানিত সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) মোঃ মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর কো- অর্ডিনেটর (গ্রেড-১) ও সাবেক ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান,অতিরিক্ত ডিআইজি (অবসরপ্রাপ্ত) সাইফুল্লাহ আল মামুন,গৌরীপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীনপাপ্পা, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি) মো: হাবিবুর রহমান,পূর্বধলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি) মো: আবদুল্লাহ আল মামুন,গৌরীপুর উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: হাবিবুল ইসলাম শহীদ,ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল,পূর্বধলা উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক সায়েদ আল মামুন শহীদ ফকির,ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো: আনোয়ার হোসেন খান সুপ্লব,
বিশিষ্ট ব্যবসায়ী মো: মোখলেছুর রহমান, এস এম মতিউর রহমান সরকার,ডাক্তার আবদুর রাজ্জাক তালুকদার,ডাঃ রোকেয়া সুলতানা এবং শ্যামগঞ্জের আশে পাশের ১৪ টি শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ,বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মন্ত্রী মহোদয় বলেন, আগামীতে রেজাল্ট আরও ভালো করতে হবে এবং আরও বেশি বেশি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে।
একই দিনে তিনি শনিবার সকাল ১১:০০ ঘটিকার সময় শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি কমিটির নেতৃবৃন্দের সাথে শ্যামগঞ্জ বাজার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা করেন। আলোচনা সভায় মন্ত্রী মহোদয় বলেন,সোয়াই নদীর যে অংশ খননের কাজ বাকি আছে সেই অংশ খনন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।




















