ফোরকান উদ্দিন রোমান
ঢাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব সৈয়দ শিব্বির আহমেদ শিবলী হুজুর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান এবং শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সৈয়দ শিব্বির আহমেদ শিবলী হুজুর বলেন,
“এ সম্মাননা আমার একার অর্জন নয়; বরং এটি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার প্রতিফলন। মানুষের কল্যাণে কাজ করা, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং ইসলামের মানবিক শিক্ষাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। সম্মাননা যেন দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। আমি ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। এ অর্জনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তাঁর এ সম্মাননা অর্জনে অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।















